দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধ চিকিৎসাসেবা, ভুয়া চিকিৎসক দিয়ে রোগী দেখা ও প্যাথলজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান তিনটিকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস ও ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, ঘিওর বাজারের আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মের অভিযোগে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং পরীক্ষাগার পরিচালনায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই